ক্রিকেট

রিশাদকে যে বার্তা দিলেন ডেভিড

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব আল হাসান ক্রিকেট মাঠে ব্যাটিং শেষে উদযাপন করছেন, বাংলাদেশের জয়ের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে বল হাতে দারুণ করছেন রিশাদ হোসেন। বাংলাদেশের সুপার এইট নিশ্চিতের নেপথ্যে রেখেছেন অনন্য অবদান। গ্রুপপর্বে চার ম্যাচেই দারুণ করেছেন। মোট ১৫ ওভার বল করে ৬.৮০ ইকোনমিতে ৭ উইকেট নিয়েছেন তরুণ লেগ স্পিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু করবে বাংলাদেশ। তার আগে অজি অলরাউন্ডার টিম ডেভিড হুমকি দিয়ে রাখলেন টাইগার তারকাকে। জানিয়ে দিলেন, রিশাদের উপর চড়াও হবে অজিবাহিনী।

শুক্রবার অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত’র দল। নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে লড়াই। ম্যাচ সামনে রেখে দু’দলই ঝালিয়ে নিছে। অস্ট্রেলিয়ার অনুশীলন শেষে সংবাদমাধ্যমে ডেভিড জানিয়েছেন, রিশাদের উপর চড়াও হওয়ার আগাম কথা।

‘এটাই বিশ্বকাপের নিয়ম। প্রতিটি দলের বিপক্ষে কেবল একবারই খেলতে পারবেন। যদি ফাইনালে খেলেন, তাহলে একটি দলকে দু’বার পেতে পারেন। আবার অনেকের বিপক্ষে খেলার সুযোগও পাবেন না। তাই তাদের নিয়ে ভাবার সময়ও পাবেন না। আমার মনে হয় না, আমাদের দলের কেউ তার (রিশাদের) বিপক্ষে খেলেছি। তবে আমরা তার উপর চড়াও হবো।’

প্রস্তুতি হিসেবে নেটে স্পিনারদের বিপক্ষে ব্যাট করেছেন ডেভিড। তার কাছে বাংলাদেশের স্পিন অ্যাটাক চাপ মনে হচ্ছে না। বলেছেন, ‘গত কয়েকসপ্তাহ ধরে স্পিনের বিরুদ্ধে অনেক অনুশীলন করেছি। তাই খুব বেশি চাপ মনে হচ্ছে না।’

বিষয়:অস্ট্রেলিয়া২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডেভিডবাংলাদেশ২৪রিশাদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…