বিনোদন

‘আয়নাবাজি’র পর বড় পর্দায় অমিতাভ রেজার ছবি

২৪ জানুয়ারি দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’

বালিকা চরিত্রের ছবি, সিনেমার পোস্টার, রিকশা গার্ল. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ সপ্তাহেও যুক্তরাষ্ট্র মাতাচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার পোস্টার, যেখানে একজন তরুণী চরিত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হলো। দেশ-বিদেশে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত অমিতাভ রেজার দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’ আসছে বড়পর্দায়। আগামী ২৪ জানুয়ারি দেশব্যাপী সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা।

রবিবার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের নতুন ট্রেলার প্রকাশিত হয় এবং ঘোষণা করা হয় দেশে চলচ্চিত্রটির মুক্তির তারিখ।

আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা ‘রিকশা গার্ল’ উপভোগ করতে পারবেন।

অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!

এই ছবিতে রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।

ডিজিটাল পার্টনার দিসেবে আছে বঙ্গ। চলচ্চিত্রটি দর্শকদের মনে কতটা দাগ আবেদন তৈরি করবে তা জানা যাবে মুক্তির পরেই!

বিষয়:অমিতাভ রেজাআয়নাবাজিরিকশা গার্লরিক্সা গার্ললিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…