বিনোদন

আলি ফজল ও রিচা চাড্ডার রিসেপশনে তারকাদের মেলা

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে তারকা দম্পতি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে আলি ফজল ও রিচা চাড্ডার রিসেপশনে উপস্থিত তারকাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার মুম্বাইতে জমকালো আয়োজনে হয়ে গেল আলি ফজল ও রিচা চাড্ডার রিসেপশন। এই অনুষ্ঠানে বসেছিল বলিউড তারকাদের মেলা।

তারকাখচিত এই রিসেপশন আসা অতিথিদের মধ্যে আছেন ভিকি কৌশল। এসেই  তিনি শুভেচ্ছা জানান ও জড়িয়ে ধরেন নব দম্পতিকে। প্রেমিকা সাবা আজাদকে নিয়ে উপস্থিত হয়েছেন হৃতিক রোশন। দুজনে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। একই পার্টিতে নতুন প্রেমিককে নিয়ে এসেছেন সুজান খানও।

এছাড়াও পার্টিতে দেখা গেছে মনোজ বাজপেয়ী, করণ জোহর, দিয়া মির্জা, কবীর খান, কিরণ রাও, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, টাবু, স্বরা ভাস্কর, বিদ্যা বালান, তাপসী পান্নু, কালকি কোচলিন, শ্বেতা ত্রিপাঠির মতো তারকাদের।

মুম্বাই রিসেপশনে আলি কালো স্যুট পরেছেন। রিচা বেছে নিয়েছেন একটা মাল্টিকালারের প্রিন্টেড গাউন। রিচা গলায় কোনও হার না পরলেও কানের আর মাথার গয়না ছিল নজরে পড়ার মতো।

রিসেপশনে স্টেজে আলি ফজল ও রিচা চাড্ডা নেচেছেন। এরপর একটি সাদা রঙের থ্রি টায়ার কেক কাটেন তারা।

এর আগে এক যৌথ বিবৃতি দিয়ে দুই তারকার তরফ থেকেই জানানো হয়েছে যে তাদের আইনি বিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল ২০২০ সালেই। কিন্তু করোনা মহামারীর সময়ে দুই পরিবারেই আসে নানা প্রতিকূল পরিস্থিতি। ফলে এতদিন আনুষ্ঠানিকতার সুযোগ পাননি তারা। সব সামলে ২০২২-এ এসে সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

বিষয়:আলি ফজলরিচা চাড্ডা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…