বাংলাদেশ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক উচ্চপদে রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আদেশ অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।

এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মেজর জেনারেল এমদাদকে ৫৫ ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার-এ স্থানান্তর করা হয়েছে।

মেজর জেনারেল জাহাঙ্গীরকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌসকে ইবিআরসি থেকে ২৪ ডিভিশনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে এমঅ্যান্ডকিউ ডিরেক্টরেট (আর্টিলারি) থেকে ডিজিএফআইতে পদায়ন করা হয়েছে এবং তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ, যিনি ভারতে ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে ৫৫ ডিভিশনের জিওসি হিসেবে পদায়ন করা হয়েছে এবং মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর চলমান সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এসব রদবদল ও পদোন্নতি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিষয়:পদোন্নতিবাংলাদেশ সেনাবাহিনীরদবদল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…