আন্তর্জাতিক

২৬ বছর প্রতিবেশীর বাসায় বন্দি থাকার পর উদ্ধার

প্রতিবেশীর বাসায় ২৬ বছর বন্দি থাকার পর উদ্ধার হওয়া ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে একজন যুবককে দেখা যাচ্ছে, যিনি সম্ভবত ২৬ বছর বন্দি থাকার পর উদ্ধার হয়েছেন, তার পাশে অন্য ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৬ বছর ধরে নিখোঁজ থাকা একজন আলজেরিয়ান ব্যক্তিকে তার প্রতিবেশীর বাড়ি থেকে বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি যেখানে বন্দি ছিলেন সেই বাসাটি তার নিজের বাসা থেকে মাত্র কয়েক মিনিটের পথ। 

গালফ নিউজ জানিয়েছে, ১৯৯৮ সালে আলজেরিয়ায় গৃহযুদ্ধের সময় ১৯ বছর বয়সে ওমর বি নিখোঁজ হন। তার পরিবার মনে করেছিল, তাকে অপহরণ করা হয়েছে বা হত্যা করা হয়েছে।

ওমর বি’কে ডিজেলফা শহর থেকে প্রায় ২০০ মিটার দূরে খড়ের স্তুপের মধ্যে পাওয়া গেছে। তার কিছুদিন আগেই ওমরের ভাই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। ওমরের বয়স এখন ৪৫ বছর।

দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, এল গুইডিড শহরের পৌরসভার একজন ৬১ বছর বয়সী পাহারাদার ওমরকে ২৬ বছর ধরে বন্দি করে রেখেছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওমর জানিয়েছেন, তিনি সাহায্যের জন্য চিৎকার করতে অক্ষম ছিলেন কারণ তাকে মন্ত্রের মাধ্যমে বশ করে রাখা হয়েছিল।

বিষয়:আলজেরিয়াবন্দি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…