আন্তর্জাতিক

গরুর পেট থেকে বের হলো ৩০ কেজি পলিথিন ব্যাগ

গরুর পেট থেকে ৩০ কেজি পলিথিন বের করে চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গরুর পেট থেকে ৩০ কেজি পলিথিন বের করে চিকিৎসা প্রদান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের ওড়িশার বেরহামপুরের একটি সরকারি পশুচিকিৎসা হাসপাতালের চিকিৎসকরা একটি গরুর পেট থেকে প্রায় ৩০ কেজি ওজনের পলিথিনের ব্যাগ অপসারণ করেছেন।

এনডিটিভি জানিয়েছে, গঞ্জামের মুখ্য জেলা ভেটেরিনারি অফিসার মনোজ কুমার জানান, বুধবার ১০ বছর বয়সী গরুর পেট থেকে দীর্ঘ চার ঘণ্টা অপারেশনের পর হজম না হওয়া পলিথিন ব্যাগগুলো অপসারণ করা হয়।

তিনি বলেন, গরুটির পেট পলিথিনে ভরা ছিল যার প্রভাব দেহের অন্য অঙ্গগুলোতে পরছিল। আরও কিছুদিন এভাবে থাকলে প্রাণীটি মারা যেত।

গরুটির অবস্থা এখন স্থিতিশীল এবং আগামী এক সপ্তাহ প্রাণীটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

বিষয়:গরুপ্লাস্টিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…