জনপদ

মানিকগঞ্জে বিনম্র শ্রদ্ধায় তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মানববন্ধন ও স্মৃতি চারণ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মানববন্ধন ও স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জে শ্রদ্ধা আর ভালবাসায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরকে স্মরণ করা হয়েছে। স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, বৃক্ষরোপন, স্মৃতিচারণমূলক আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এছাড়া এই কর্মসূচি থেকে ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া সড়কে রেল লাইন সংযোগের দাবি জানানো হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেল লাইন বাস্তাবায়ন আন্দোলন কমিটি ও বারসিকসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে দুর্ঘটনাস্থলে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

২০১১ সালের ১৩ আগষ্ট সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ মিশুক মুনীরসহ ৫ জন।

বিষয়:সড়ক দুর্ঘটনায়
প্রতিবেদক

গোলাম সরওয়ার ছানু

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…