চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুণীজনদের স্মৃতিতে আলী যাকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 07, নভেম্বর 2021
বিনোদন
A A
Advertisements

বাংলাদেশ সৃষ্টির পর যে ক’জন নিজ হাতে বাংলা নাট্যাঙ্গনের হাল ধরেছেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব আলী যাকের। নাটকের চর্চা, প্রসার ও নাট্য আন্দোলনে শুরু থেকেই রেখেছেন অগ্রণী ভূমিকা। রচনা, অভিনয় ও নির্দেশনা- শিল্পের তিন মাধ্যমেই ঘটিয়েছিলেন নিজের সফল বহিঃপ্রকাশ।

শনিবার (৬ নভেম্বর) ছিলো বাংলা নাট্যাঙ্গনের এই প্রবাদ পুরুষের জন্মদিন। এই প্রথম তাকে ছাড়া তার জন্মদিন উদযাপন করলো সহকর্মী, সতীর্থরা। শ্রদ্ধা ও ভালোবাসায় কীর্তিমান এই নাট্যযোদ্ধাকে স্মরণ করলেন গুণীজনেরা।

এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলী যাকেরের ৭৭তম জন্মদিনের বিশেষ আয়োজন। নাগরিক নাট্য সম্প্রদায় উদ্যোগে চার পর্বের স্মৃতিচারণ, আবৃত্তি ও গান দিয়ে সাজানো ছিল বর্ণাঢ্য এই আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই প্রথম পর্বের স্মৃতিচারণে আলী যাকেরের বর্ণিল জীবনের আলোকপাত করে স্মৃতিচারণ করেন নাট্যজন আবুল হায়াত, ফেরদৌসী মজুমদার ও আবদুস সেলিম। এরপর রবীন্দ্রনাথের গান ‘তুমি ডাক দিয়েছো কোন সকালে’ গেয়ে শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি আবৃত্তি করেন আহকামউল্লাহ।

দ্বিতীয় পর্বের স্মৃতিচারণে অংশ নেন নাট্যজন আতাউর রহমান, প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পত্নী আনোয়ারা সৈয়দ হক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এরপরে রবিঠাকুরের ‘তুমি নির্মল করো’ গানটি পরিবেশন করেন প্রিয়াংকা গোপ ও ‘আট বছর আগের একদিন’ কবিতাটি আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।

তৃতীয় পর্বে স্মৃতিচারণ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অভিনেত্রী শিমুল ইউসুফ ও নাট্যকার মাসুম রেজা। এ সময় বাবার স্মৃতিচারণ করেন আলী যাকেরের ছেলে ইরেশ যাকের।

এ পর্ব শেষে ‘মুক্তির মন্দির সোপান তলে’ গেয়ে শোনান ফারহিন খান জয়িতা এবং আলী যাকের রচিত ‘সেই অরুণোদয়ের থেকে’ পাঠ করেন ত্রপা মজুমদার।

চতুর্থ ও শেষ পর্বের স্মৃতিচারণে অংশ নেন নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার, তারিক আনাম খান ও আসাদুজ্জামান নূর। সবশেষে স্বামীর স্মৃতিচারণ করেন আলী যাকের-পত্নী সারা যাকের।

বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগ: আবদুস সেলিমআবুল হায়াতআলী যাকেরইরেশ যাকেরগুণীজনফেরদৌসী মজুমদারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বলা হাস্যকর: ওবায়দুল কাদের

পরবর্তী

ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়: পরিকল্পনামন্ত্রী

পরবর্তী

ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়: পরিকল্পনামন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শুকুর আলীর ফাঁসি স্থগিত রাখতে বললেন সর্বোচ্চ আদালত

সর্বশেষ

প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে ‘বাংলা খেয়াল উৎসব’

ফেব্রুয়ারি 1, 2026

নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর-৩

ফেব্রুয়ারি 1, 2026

নড়াইলে অনাবাদি জমিতে শিম চাষ করে ভালো ফলন

ফেব্রুয়ারি 1, 2026

ডাচদের ১০২ রানে আটকে দিল বাংলাদেশ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version