বাংলাদেশ

হজের খরচ সহনীয় পর্যায়ে আনা হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা হজের খরচ কমানোর জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম উপদেষ্টা হজের খরচ সহনীয় পর্যায়ে আনার জন্য আলোচনা করছেন, যা বাংলাদেশের ধর্মীয় ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানিয়েছেন, আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ।

কম খরচে হজ পালনে দুই প্যাকেজে আসতে পারবেন বাংলাদেশ থেকে হজযাত্রীরা। এই বিষয়ে সৌদি হজ ও ওমরাহ্ মন্ত্রীর সাথে বৈঠক করবেন ধর্ম উপদেষ্টা। মক্কায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে এ কথা জানান উপদেষ্টা।

বিমান ভাড়া, মক্কা মদিনায় বাড়ি ভাড়া কমানো ও সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

বিষয়:ডক্টর আ ফ ম খালিদ হোসেনধর্ম উপদেষ্টাসৌদি আরবহজ
প্রতিবেদক

এম ওয়াই আলাউদ্দীন

প্রতিনিধি, সৌদি আরব

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…