বাংলাদেশ

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশের সংশ্লিষ্ট প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ গেজেট-এর অতিরিক্ত সংখ্যায় এ ফলাফল জানানো হয়।

গেজেট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৯১ হাজার ৯২৬টি।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যায়, মোট বৈধ ভোট সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৯২ হাজার ৫৮৬ যার মধ্যে বাতিলকৃত ভোট ৯৮ লাখ ২২ হাজার ৬৩৭। ফলে সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা ৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৩।

গেজেটে উল্লেখ করা হয়, সংবিধানের ১৬ ধারা (৩) উপধারা অনুযায়ী গণভোটের এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সিনিয়র সচিব আহসান আহমেদের স্বাক্ষরে ফলাফল প্রকাশ করা হয়।

 

বিষয়:৪ কোটি ৮২ লাখগেজেট প্রকাশজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬হ্যাঁ ভোট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…