চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ফের নিয়োগ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ০২, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়ার পরও গত বছরের ৩১ মে-এর মধ্যে দেশটিতে যেতে না-পারা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। এই কর্মীদের নির্মাণ ও পর্যটন এই দুটি খাতে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-এর মাধ্যমে ওই কর্মীদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

যেভাবে আবেদন করতে হবে

পর্যটন খাতে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের ফরেইন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (আফডব্লিউসিএমএস)-এর অনলাইন পোর্টালে চাহিদাপত্র সত্যায়নের জন্য নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী সব তথ্য জমা দিতে হবে।

অন্যদিকে, নির্মাণ খাতে নিয়োগ পেতে ইচ্ছুকদের নির্মাণ শ্রম বিনিময় কেন্দ্র বেরহাদ (সিএলএবি) এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আফডব্লিউসিএমএস-এর পোর্টালে জমা দিতে হবে।

Reneta

প্রাথমিকভাবে অনলাইনে সব তথ্য জমা দেয়ার পর, সংশ্লিষ্টদের মূল কপি ও এক সেট ফটোকপি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় কর্মী পাঠানো বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজারগুলোর একটি। কর্মসংস্থানের এই উদ্যোগটি দেশটির পূর্ব ঘোষিত কোটা ও চুক্তির আওতায় বাস্তবায়িত হবে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুমোদননিয়োগবাংলাদেশি কর্মীমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনীর প্রাণনাশের প্রতিবাদে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান

মার্চ ১১, ২০২৬

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে জাতীয়ভাবে সম্মত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১১, ২০২৬

দিনমুজুরকে পেটালেন ইউপি চেয়ারম্যান ও তার ছেলে

মার্চ ১১, ২০২৬

প্রবাস জীবনেও দেশের মাটির টান ধরে রাখতে আঙিনা কৃষি

মার্চ ১১, ২০২৬

সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT