অর্থনীতি

মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতার জাহাজের নতুন রেকর্ড

মোংলা বন্দরে বিশ্বের সর্বোচ্চ গভীরতার জাহাজের রেকর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

মোংলা বন্দরে বিশ্বের সবচেয়ে গভীরতার জাহাজ MCC TOKYO।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দরের ইতিহাসে প্রথমবারে মতো সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কনটেইনার বাহী জাহাজ এমসিসি টোকিও বন্দর জেটিতে ভিড়েছে।

চীন থেকে আসা এ জাহাজটি সোমবার দুপুর (১২ সেপ্টেম্বর) সোয়া ২টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভেড়ে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয় কনটেইনার খালাসের কাজ। বুধবার (১৪ সেপ্টেম্বর) আবার চীনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাহিদ হোসেন জানান, গত ২৫ আগস্ট চীনের সাংহাই বন্দর থেকে কনটেইনার বোঝাই করে জাহাজটি ছেড়ে আসে। এরপর তাইওয়ান ও মালয়েশিয়া হয়ে সোমবার দুপুরে মোংলা বন্দর জেটিতে আসে। ১৮৬ মিটার লম্বা এ জাহাজটির গভীরতা ৮ মিটার। এটি বন্দরের ইতিহাসের সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন জাহাজ। জাহাজটিতে সাত হাজার ২৪১ মেট্রিকটন ওজনের বিভিন্ন পণ্য বোঝাই ২৮৯টি কনটেইনার এসেছে।

বন্দর সূত্র জানায়, ১৯৫০ সালরে ১১ ডিসেম্বর মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। তবে বন্দরে কনটেইনারবাহী জাহাজ আগমন ও পণ্য বোঝাই-খালাস শুরু হয় ১৯৮৫ সালের নভেম্বর থেকে। কিন্তু ৮ মিটার ড্রাফটের জাহাজ এর আগে কোনদিন বন্দরের জেটিতে ভেড়েনি।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এ‍্যাডমিরাল এম মুসা বলেন, এখন থেকে এ বন্দরে বড় বড় অধিক গভীরতা সম্পন্ন জাহাজ অনায়াসে আসা-যাওয়া করতে পারবে।

বিষয়:চীনমোংলা বন্দর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…