বাংলাদেশ

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় রেকর্ড সংখ্যক আহত

চিকিৎসা কেন্দ্রে আহত রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে, রোগীর সংখ্যা বেশি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

এবারের ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রেকর্ড সংখ্যক মানুষ ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু পুনর্বাসন কেন্দ্র-নিটোরে চিকিৎসা নিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১শে মার্চ থেকে তেসরা এপ্রিল- চারদিনে ভর্তি হয়েছেন তিনশ’ ৪৩ জন। এক হাজার শয্যার হাসপাতালটিতে বর্তমানে আর কোন নতুন রোগী ভর্তির সুযোগ নেই। শনিবার থেকে হাসপাতালের ২৮টি অস্ত্রোপচার বা ওটি পুরো দমে চালু করে দ্রুত রোগীদের ছুটি দিয়ে নতুন রোগী ভর্তির চেষ্টা করছেন।

বিষয়:আহতঈদের ছুটি
প্রতিবেদক

জান্নাতুল বাকেয়া কেকা

জান্নাতুল বাকেয়া কেকা

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…