Advertisements
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা বলেন। জনগণের সমর্থনের সরকারের মাধ্যমে দেশের প্রকৃত সংস্কার আসবে উল্লেখ করে তিনি বলেন, লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয়, কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।








