চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে হারিয়ে সেমির পথে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:00 পূর্বাহ্ন 13, এপ্রিল 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় পরীক্ষা ছিল চেলসি কোচ ফ্র‌্যাঙ্ক ল্যাম্পার্ডের। প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে হারের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে স্প্যানিশ জায়ান্টদের কাছেও পরাস্ত ইংলিশ জায়ান্ট ক্লাবটি। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের কাছে ২-০ গোলে হেরেছে ল্যাম্পার্ডের দল।

ঘরের মাঠে রিয়ালের হয়ে গোল দুটি করেছেন করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। জয়ে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে রইলো কার্লো আনচেলত্তির দল। ১৯ এপ্রিল স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে ১ গোল ব্যবধানে হারলেও সেমিফাইনাল নিশ্চিত হবে লস ব্লাঙ্কোসদের।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় গড়ায় ম্যাচ। বাঁশি বাজার সঙ্গেই অনন্য এক মাইলফলক স্পর্শ করেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন তার। লস ব্লাঙ্কোসদের হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন তিনি। পেরিয়ে গেছেন সার্জিও রামোসকে। ১৫০ ম্যাচ খেলে শীর্ষে ইকার ক্যাসিয়াস।

বার্নাব্যুতে শুরুর দিকেই আক্রমণে যায় চেলসি। তবে ব্লুজবাহিনীর দাপট টিকে থাকেনি বেশিক্ষণ। চেপে ধরে রিয়াল মাদ্রিদও। ২১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। চেলসি ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে ভিনিসিয়াস জুনিয়রের দিকে বল পাঠান কারভাহাল। ভিনিসিয়াস গোল মুখে শট নিলেও তা রুখে দেন ব্লুজ গোলরক্ষক কেপা। তবে পারেননি পুরোপুরি বিপদমুক্ত করতে। সামনে ছিলেন করিম বেনজেমা। বিনা বাধায় ফরাসি স্ট্রাইকার বল পাঠান চেলসির জালে।

পরের মিনিটে পাল্টা আক্রমণে সমতার সম্ভাবনা জাগায় চেলসি। গোলরক্ষক কোর্ত্তয়ার কল্যাণে সে যাত্রায় রক্ষা পায় লস ব্লাঙ্কোসরা। এরপর চেলসির গোল মুখে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। তবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। চেলসিকে চাপে রেখেই বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চেলসি। কয়েকবার আক্রমণ করেও রিয়াল রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। আক্রমণে যায় রিয়াল মাদ্রিদও। ৫৯ মিনিটে রদ্রিগোকে পেছন থেকে টেনে ফেলে দেন বেন চিলওয়েল। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

১০ জনের চেলসির বিপক্ষে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় গোলটি পায় ৭৪ মিনিটে। বদলি নামা মার্কো আসেনসিও চেলসি রক্ষণ ফাঁকি দিয়ে বল পাঠান জালে। এরপর ব্যবধান কম রাখতে চেলসি রক্ষণভাগে মনোযোগ দেয়ায় গোল পায়নি রিয়াল। ২-০ ব্যবধানে স্প্যানিশ জায়ান্টদের জয়ে শেষ হয় ম্যাচ।

ট্যাগ: আনচেলত্তিআসেনসিওচেলসিচ্যাম্পিয়ন্স লিগবেনজেমারিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসিলভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝড় তুলেছে শাকিবের প্রতিবাদী গান ‘কথা আছে’

পরবর্তী

নাপোলিকে হারিয়ে ১৬ বছর পর সেমির স্বপ্ন দেখছে এসি মিলান

পরবর্তী

নাপোলিকে হারিয়ে ১৬ বছর পর সেমির স্বপ্ন দেখছে এসি মিলান

সকাল ১০ টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

এই নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনে নিহত ১৫ নেতাকর্মী: টিআইবি

ফেব্রুয়ারি 2, 2026

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version