‘ডন থ্রি’র শুটিং কবে থেকে, জানা গেল তারিখ

A man with long hair, beard, sunglasses, and a chain, dressed in a dark jacket, posing confidently. Channel i News – চ্যানেল আই নিউজ
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার প্রকাশ্যে এলো ‘ডন থ্রি’-এর শুটিং সম্পর্কিত তথ্য।
এর আগে জানা গিয়েছিল যে এই ছবিটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছুদিন আগে ফারহান আখতার নিশ্চিত করেছিলেন যে ‘ডন থ্রি’ তৈরি হচ্ছে।
খবর অনুযায়ী, রণবীর সিং বর্তমানে ব্যস্ত ‘ধুরন্ধর’ ছবির শুটিং নিয়ে। তবে এই ছবির কাজ অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে এবং পুরো ইউনিট ১৫ অক্টোবরের মধ্যে ছবিটি শেষ করবে। এরপরেই রণবীর সিং ‘ডন ৩’-এর প্রস্তুতি শুরু করবেন।
বলা হচ্ছে যে, অক্টোবরের শেষের দিকে ছবিটির শুটিংও শুরু হবে। সেই সঙ্গে রণবীর স্ক্রিপ্ট পড়া এবং অ্যাকশন টিমের সঙ্গে প্রশিক্ষণ শুরু করবেন।
‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৫ ডিসেম্বর। একই দিনে প্রভাস অভিনীত ‘রাজা সাহেব’ও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এমন পরিস্থিতিতে বক্স অফিসে এই দুই সুপার অভিনেতার মধ্যে সংঘর্ষ হওয়া নিশ্চিত।
রণবীর সিং-এর এই ছবিতে তার সঙ্গে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো দুর্দান্ত অভিনেতাদের দেখা যাবে। অন্যদিকে প্রভাসের ‘রাজা সাহেব’ ইতিমধ্যেই দক্ষিণ এবং উত্তর উভয় জায়গাতে চর্চায় রয়েছে।- টাইমস অব ইন্ডিয়া







