Advertisements
রংপুর বিভাগের দুই কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দুই শতাধিক অস্থায়ী কর্মচারীদের চুক্তি নবায়ন না হওয়ায় ভাগাড়ে পরিণত হয়েছে পুরো হাসপাতাল। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। সমস্যা নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।








