বিনোদন

প্রথমবার মেয়ের মুখ দেখালেন রণবীর-আলিয়া

রণবীর-আলিয়া ও তাদের মেয়ের ছবি, খুশি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর-আলিয়া তাদের মেয়ের প্রথম মুখ দেখালেন, পরিবারের খুশির মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপেক্ষা ফুরালো। অবশেষে মেয়ে রাহাকে নিয়ে প্রকাশ্যে এলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই প্রথম ‘স্টারকিড’ রাহাকে দেখতে পেলেন ভক্তরা।

শুরু থেকেই মেয়ের মুখ দেখানোতে নিষেধাজ্ঞা জারি করেছেন আলিয়া। চাননি ছোট্ট মেয়েটির মুখ ইন্টারনেটে ঘুরতে থাকুক, বা আলোচনার কারণ হোক। কিংবা পাপারাজ্জিরা পড়ে থাকুক রাহার পিছনে। তবে নিশ্চিত করেছিলেন, সঠিক সময়েই তারা রাহার চেহারা প্রকাশ্যে আনবেন। অবশেষে সেই সময় এসেছে। বড়দিনে মেয়েকে কোলে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন রণবীর-আলিয়া।

সোমবার কাপুর পরিবারের বড়দিনের পার্টিতে যাওয়ার সময় রাহার চেহারা দেখিয়েছেন রণবীর আলিয়া। গোলাপি জামা ও লাল ভেলভেট শু পরা রাহাকে দেখে ভক্তরা শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। রাহার চোখ দেখে মুগ্ধ ভক্তরা। অনেকেই বলছেন রাহাকে দেখতে তার দাদা ঋষি কাপুরের মতো দেখাচ্ছে। আবার কেউ কেউ বলছেন আলিয়ার মতো দেখতে হয়েছে রাহা।

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। কয়েক মাস পর জুনেই দেন মা হতে চলার খবর। নভেম্বরে জন্ম হয় রাহার।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বিষয়:আলিয়া ভাটরণবীর কাপুররাহা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…