বিনোদন

মুম্বাইয়ে রাখির হাত থেকে যে পুরস্কার নিলেন বর্ষা!

বর্ষা মঞ্চে পুরস্কার গ্রহণ করছেন, পাশে দুই নারী সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বর্ষা তার পুরস্কার গ্রহণ করছেন, সঙ্গে দুই নারী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের আলোচিত মুখ খাদিজা পারভীন বর্ষা। অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে তার পর্দা উপস্থিতি ভালোই সাড়া ফেলে বরাবর। জনপ্রিয় এই অভিনেত্রী এবার পেলেন ভারতের ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’। পুরস্কারটি গ্রহণ করেছেন ভারতের আলোচিত মডেল ও অভিনেত্রী রাখী সাওয়ান্তের হাত থেকে।

অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে যেখানে উপস্থাপিকাকে বলতে শোনা যায় পুরস্কার নিতে মঞ্চে আসবেন বাংলাদেশের মোস্ট সাকসেসফুল ফিল্ম অভিনেত্রী বর্ষা। এসময়ে তিনি বর্ষাকে ‘বিউটিফুল’ বলেও সম্বোধন করেন।

বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ইফতেখার চৌধুরী’র খোঁজ-দ্য সার্চ চলচ্চিত্রে অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে খোঁজ-দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, মোস্ট ওয়েলকাম টু, দ্য স্পাই, দিন-দ্যা ডে, কিল হিম এর মত বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক।

২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন খাদিজা পারভিন বর্ষা। এই দম্পতির দুটি পুত্র সন্তান আছে।

বিষয়:রাখি সাওয়ান্তলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…