চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রায় সাড়ে ৪ হাজার আনসার মোতায়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 20, জুন 2023
বাংলাদেশ
A A
Advertisements

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৪ হাজার ৩৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

আগামী ২১ জুন রোজ বুধবার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রাজশাহীতে ১৫৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ৮৬০ জন এবং সিলেটে মোট ১৯০টি ভোটকেন্দ্রে ২ হাজার ২৮০ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

এছাড়াও রাজশাহীতে ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য ১৫টি টিমে বিভক্ত হয়ে অস্ত্রসহ স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। প্রতি ৬টি সাধারণ ওয়ার্ডের জন্য একজন করে ৫ জন কর্মকর্তার সমন্বয়ে নির্বাচন মনিটরিং টিম এবং ৯ জন সদস্যের একটি নির্বাচন পরিচালনা টিম কাজ করছে।

রাজশাহী রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক কামরুন নাহার বলেন, গত ১৮ তারিখ হতে ৪ জনের সমন্বয়ে ২৪ ঘন্টার জন্য নির্বাচন কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম নির্বাচনে আনসার মোতায়েনের যাবতীয় বিষয় তদারকি করছেন।

সিলেটে সাধারণ আনসার ও ভিডিপি সদস্য ছাড়াও কর্মকর্তাসহ ৩ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য ২১টি টিমে বিভক্ত হয়ে অস্ত্রসহ স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং রিজার্ভ টিম হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছে।

সিলেটের রেঞ্জ কমান্ডার পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান বলেন, টানা বৃষ্টির মধ্যেও ভোটকেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তায় নির্বাচন কমিশনের সার্বিক দিক নির্দেশনায় আমরা কাজ করছি। বৃষ্টির জন্য ভোট গ্রহণে বাঁধার সৃষ্টি হবে না। মোতায়েনকৃত আনসার সদস্যদের নির্বাচন সরঞ্জামাদিসহ ভোটকেন্দ্রে যাওয়া এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিভাবে তারা ফিরে আসবে ও নির্বাচনে করণীয়-বর্জনীয় এবং ইভিএম মেশিন অপারেটিং বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ: সিলেট সিটি নির্বাচন ২০২৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড্রেসিংরুমের বিষয় প্রকাশ্যে, কোচের উপর নাখোশ কোর্ত্তয়া

পরবর্তী

হোটেলে ঢোকার সময় ৩টি বিষয় যাচাই করা জরুরি

পরবর্তী

হোটেলে ঢোকার সময় ৩টি বিষয় যাচাই করা জরুরি

‘আদিপুরুষ’ নিষিদ্ধের দাবিতে মোদীকে চিঠি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version