পরিবেশ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার শহর, আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, এসময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় রাজধানীর দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই; তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

গতকাল (রোববার) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিষয়:আবহাওয়াবৃষ্টি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…