পরিবেশ

রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

বৃষ্টিতে ভিজে মানুষ ও সাইকেল, ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকাসহ আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে কখনো কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ (বৃহস্পতিবার) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:আজকের আবহওয়াআবহাওয়াআবহাওয়া পূর্বাভাসগরমঝড়তাপমাত্রা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…