জনপদ

দুটি ট্রেন সংঘর্ষের পরে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ট্রেন সংঘর্ষের পরে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রেলস্টেশনে দুটি ট্রেন সংঘর্ষের প্রায় ৬ ঘণ্টা পর সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাত ৮টা থেকে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে আজ দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী-ঢাকা ও রাজশাহী-পঞ্চগড় রুটে চলাচলকারী আন্তঃনগর দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে রাজশাহী থেকে সকল রুটে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে যোগাযোগ।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্দা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেন রাজশাহী প্লাটফর্মে যাত্রী নামিয়ে পরিষ্কারের উদ্দেশ্যে ওয়াশপিটে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত এবং বাংলাবান্দা ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্থ হয়।

এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন বা রিলিফ ট্রেন এসে লাইনচুত্য বগিগুলো উদ্ধার করে। রাতে লাইন মেরামতের পর ৮টা থেকে আবারো রাজশাহী থেকে সারাদেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়:ট্রেন দুর্ঘটনাট্রেন সংঘর্ষরাজশাহী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…