ফুটবল

জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না: মেসি

মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত, তার আশেপাশে ভক্ত ও সাংবাদিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘না, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। আমি আর্জেন্টিনার এই জার্সি গায়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে খেলতে চাই।’

ফ্রান্সের বিপক্ষে জিতে বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার আলোচনাকে এভাবেই উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি।

২০১৪ সালে গোল্ডেন বল জিতলেও শিরোপা জেতা হয়নি। আট বছর পর কাতারে মিটিয়েছেন সেই আক্ষেপ। সেই আনন্দেই চ্যাম্পিয়ন হওয়ার তকমা গায়ে নিয়ে আলবিসেলেস্তেদের জার্সিতে আরও অনেকদিন মাঠ মাতাতে মুখিয়ে আছেন অধিনায়ক।

আগামী জানুয়ারিতে মেসি ৩৬ বছরে পা দেবেন। ২০২৩ সালে পিএসজিতে তার চুক্তি শেষ হচ্ছে। মৌসুম শেষে তার ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনা আছে বলেও খবর হয়েছে।

পরবর্তী বিশ্বকাপে এলএম টেনের বয়স হবে ৩৯। সেটি যে তিনি খেলবেন না, সে কথা আগেই জানিয়ে দিয়েছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের পর ঘোষণা দেন ফাইনালই হবে তার শেষ বিশ্বকাপ ম্যাচ।

দুই বছর পর বসবে কোপা আমেরিকার পরের আসর। মহাদেশীয় টুর্নামেন্টে আর্জেন্টাইন মহাতারকাকে দেখা যাবে কিনা, সেটি বলবে সময়ই। সেই আসর আয়োজনের স্বাগতিক হতে লড়ছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। মেসির তাতে খেলার সম্ভাবনা জিইয়ে থাকল।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমেসিলিড ফিফা বিশ্বকাপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…