আন্তর্জাতিক

পুতিন আমার স্বামীকে হত্যা করেছে: নাভালনির স্ত্রী

একজন পুরুষ ও একজন নারী কাছাকাছি বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ ও নারী গভীর আলোচনা করছেন, সম্পর্কের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, তিনদিন আগে ভ্লাদিমির পুতিন আমার স্বামী আলেক্সি নাভালনিকে হত্যা করেছেন।

এনডিটিভি জানিয়েছে, অ্যালেক্সি নাভালনি গত শুক্রবার আর্কটিক পেনাল কলোনিতে মারা গেছেন। সেখানে তিনি ১৯ বছরের সাজা ভোগ করছিলেন। ৪৭ বছর বয়সী নাভালনি পুতিনের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে সরকারি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন এবং ক্রেমলিনের বিরুদ্ধে বড় বিক্ষোভের নেতৃত্ব দেন।

তার মৃত্যুর পর ইউলিয়া নাভালনায়া বলেন, আলেক্সি তিন বছর যন্ত্রণা ও নির্যাতনের পর জেল কলোনিতে মারা যান। তিনি বলেন, এখন আলেক্সি এবং নিজেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমরা করতে পারি, তা হল লড়াই চালিয়ে যাওয়া, আগের চেয়ে আরও মরিয়া হয়ে এবং আরও প্রবলভাবে।

ইউলিয়া বলেন, আমাদের যুদ্ধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সুষ্ঠু নির্বাচন এবং বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য লড়াই করার প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, আমরা জানি যে কেন পুতিন তিনদিন আগে অ্যালেক্সিকে হত্যা করেছিলেন। কীভাবে এটি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন জানিয়েছে, নাভালনির মৃত্যুর তদন্ত চলছে।

বিষয়:অ্যালেক্সি নাভালনিঅ্যালেক্সি নাভালনির স্ত্রীপুতিনভ্লাদিমির পুতিনরাশিয়ান রাষ্ট্রপতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…