আন্তর্জাতিক

মোদিকে পুতিনের ফোন, ভারত সফর করবেন রুশ প্রেসিডেন্ট

ভারত সফররত রুশ প্রেসিডেন্ট পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মোদি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিন ও মোদি একসঙ্গে কথা বলছেন, প্রাকৃতিক পরিবেশে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

এনডিটিভি জানিয়েছে, সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফোনালাপে পুতিন পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানান এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, প্রেসিডেন্ট পুতিন ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে পাওয়া ভারত সফরের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন এবং শিগগির নয়াদিল্লি সফর করবেন।

উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন এবং আরও অনেকেই আহত হন। হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি চালায়। নিহতরা সবাই পুরুষ। এটিকে ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিষয়:নরেন্দ্র মোদিভ্লাদিমির পুতিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…