বিনোদন

মুক্তির দ্বিতীয় দিনে কত আয় করলো ‘পুষ্পা টু’?

পুষ্পা টু সিনেমার চরিত্রের একজন অভিনেতা, সূর্য্যরূপে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুষ্পা টু সিনেমার একজন অভিনেতা সূর্য্য চরিত্রে, গাঢ় রঙের পোশাক ও গোঁফে সজ্জিত, সিনেমার সেটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে আল্লু অর্জুন অভিনীত প্যান ইন্ডিয়ান ছবি ‘পুষ্পা টু’। মুক্তির প্রথম দিনে যে বিশ্বব্যাপী ২০০ কোটি ছাড়াবে, সেটা আগেই ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন ট্রেড অ্যানালিস্টরা! কিন্তু সেই অনুমানকেও ছাপিয়ে বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ২৮৫ কোটি রুপি।

বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১৩০ কোটি রুপি, যার ভেতর শুধু ভারতেই ছবিটি আয় করেছে ১০০ কোটি রুপি। অর্থাৎ, দুই দিনে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় করেছে ৪১৫ কোটি রুপি।

এদিকে মুক্তির দিনে সবচেয়ে বেশী আয় করা ছবির তালিকায় এখন শীর্ষে রয়েছে ‘পুষ্পা টু’এর নাম। যা বাহুবলী ২, আরআরআর, কেজিএফ এবং কল্কি ২৮৯৮ মত সিনেমাকেও ছাপিয়ে গেছে।

তবে ধারণা করা হচ্ছে পাহাড় প্রমাণ এই আয়ের জন্য অবশ্য কিছু কৃতিত্ব টিকিটের মূল্যবৃদ্ধির। আল্লু অর্জুন ছবিটির টিকিটের মূল্য বৃদ্ধি অনুমোদনের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটিকে ‘দারুণ সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।

এর জন্য আল্লু অর্জুন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘অন্ধ্রপ্রদেশ সরকারকে ছবির টিকিটের মূল্যবৃদ্ধিকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তেলুগু ছবির উন্নতিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।’ ৪ ডিসেম্বর ‘পুষ্পা টু’র প্রিমিয়ার শোয়ের টিকিটের দাম ছিল ৯৪৪ টাকা (জিএসটি সহ)।

প্রায় তিন বছর আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। আগের ছবির সিক্যুয়েলে নির্মিত ‘পুষ্পা দ্য রুল’ এর সাকল্যে বাজেট ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি রুপি!

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ বলে মন্তব্য করেছেন অনেকে।- বলিউড মুভি রিভিউজ 

বিষয়:আয়আল্লু অর্জুনপুষ্পা টুবক্স অফিস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…