চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পুশইন: ১৩ জন আটক

সীমান্তের বেড়া ও গেট, বাংলাদেশ-ভারত সীমান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পুশইনের সময় ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৪ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছে তাদের পাওয়া গেছে।

প্রতিপক্ষ ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কাঞ্চান্টার ক্যাম্প থেকে ১৩ জন পুরুষ নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে চাঁনশিকারী বিওপির টহল দল আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে বিজিবি জানিয়েছে।

বিষয়:চাপাইনবাবগঞ্জভারতসীমান্তে পুশইন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…