চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার ১৬টি পরীক্ষা কেন্দ্রের সড়ক পরিহারে গণবিজ্ঞপ্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 16, জানুয়ারি 2025
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Advertisements

আগামীকাল শুক্রবার ঢাকা মহানগর এলাকার ১৬টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা। এ উপলক্ষ্যে জনসাধারণকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র এলাকার সড়ক ব্যবহার পরিহার করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ০১টি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর এলাকায় মোট ১৬টি ভেন্যুতে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (নিউ বেইলি রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলি রোড), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সড়কসমূহ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণি, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ির আধিক্য হবে বিধায় উক্ত সড়কসমূহ জনসাধারণ কর্তৃক যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

ট্যাগ: ডিএমপিমেডিকেল ভর্তি পরীক্ষাসড়ক পরিহারে গণবিজ্ঞপ্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা সফর শেষ করলেন যুক্তরাষ্ট্রের বায়ুর মান বিষয়ক বিজ্ঞান দূত

পরবর্তী

ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১

পরবর্তী

ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১

‘এইচএমপিভি আক্রান্ত নারীর মাল্টি অর্গান ফেইলরের কারণে মৃত্যু’

সর্বশেষ

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি 2, 2026

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version