ফুটবল

এমবাপের চেষ্টার ‘কমতি’ দেখছেন ডুগ্যারি

এমবাপে ফুটবল খেলছেন, মাঠে মনোযোগী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় এমবাপে মাঠে মনোযোগ দিয়ে খেলছেন, পেছনে দর্শকরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছিল পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ড। হারলেই ছিটকে যেতে হতো ফরাসি জায়ান্টদের। এমন সমীকরণে ১-১ গোলে ড্র করে সেরা ষোলোয় উঠেছে ক্লাবটি। ম্যাচে কাইলিয়ান এমবাপের মাঝে গা-এলানো ভাব দেখেছেন ফ্রান্সের সাবেক খেলোয়াড় ক্রিস্টোফার ডুগ্যারি।

চেষ্টায় ঘাটতি দেখে সমালোচনা করে ডুগ্যারি বলেছেন, ‘তার আচরণের জন্য দোষারোপ করব। বুঝি পরিসংখ্যান তার জন্য গুরুত্বপূর্ণ। এটা এমন একটি ম্যাচ যেখানে তার আশা ছিল। তাকে এই পিএসজি দলের নেতা হতে হবে এবং যখন ‘নেতা’ শুনি, আমি ‘অনুকরণীয়’ শুনি।’

‘তার সামর্থ্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু সেই ধরনের অনুকরণীয় কিছু দেখাননি। তিনি এমন একজন খেলোয়াড় যার ডিফেন্সের সাথে কোনো যোগাযোগ নেই। একজন ডিফেন্ডার তার থেকে তিন, চার, পাঁচ মিটার এগিয়ে গেলেও তিনি কিছু করেন না।’

৫১ বর্ষী ডুগ্যারি আরও বলেছেন, ‘আমি নিষ্ক্রিয় এমবাপেকে দেখেছি। যিনি শুধু সতীর্থদের বাগাড়ম্বর বক্তৃতা শোনান। এটা আগেও করেছেন। সাউল এবং হামেলকে ঠেকাতে দেখিনি। তার এমন ব্যবহারে খুব, খুব হতাশ।’

গ্রুপ অব ডেথ থেকে শঙ্কা কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে পিএসজি। শীর্ষে ডর্টমুন্ড, দুইয়ে পিএসজি। শেষ ষোলোয় তারা মুখোমুখি হতে পারে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি অথবা বার্সেলোনার।

বিষয়:আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগডর্টমুণ্ডডুগ্যারিপিএসজিবায়ার্ন মিউনিখ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…