রাজশাহীতে প্রথম আলো অফিস ভাঙচুর, পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ

চ্যানেল আই এর লোগো, যা বাংলাদেশের একটি প্রধান সংবাদ ও বিনোদন চ্যানেল।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহীতে প্রথম আলো অফিসের সামনে হামলা চালিয়ে পত্রিকা অফিসের সাইনবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার ২৫ নভেম্বর দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বিপরীতে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে এই ঘটনা ঘটে।
এর আগে আলেম-ওলামা এবং তাওহীদি জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসে সামনে মানববন্ধন করে প্রথম আলোর সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টির দিকে রওনা হয় তারা। সেখানে বিক্ষোভ সমাবেশ করে এবং প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে দেয় বিক্ষোভে অংশগ্রহণকারীরা।







