জনপদ

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের অংশগ্রহণকারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ রোববার ৩ মার্চ সকালে পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ে সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।

অংশগ্রহণকারীরা বিদ্যালয়টির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে অভিযুক্ত শিক্ষক সবুজ খানকে অপসারণ, অবৈধ পরিচালনা পর্ষদ বাতিল ও ঘটনায় দায়ীদের শাস্তি দাবি জানান।

পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিপন চন্দ্র রায়ের ওপর সবুজ খান ও তার সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বিদ্যালয়ে অনিয়মের প্রতিবাদী শিক্ষকদের পক্ষ নেয়ায় গণিতের শিক্ষক শিপন চন্দ্র রায়ের ওপর অফিস কক্ষে ও হরিদেবপুরে ভরাটে মাস্তান দিয়ে হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শরীর চর্চা শিক্ষক সবুজ খান।

বিষয়:পটুয়াখালীর গলাচিপামানবন্ধন ও বিক্ষোভশিক্ষকের ওপর হামলা
প্রতিবেদক

এনায়েতুর রহমান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…