দেশে ক্রমাগত শিশু ও নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদ ও দ্রুত বিচার ট্রাইবুনালে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দিয়েছে দেশের সম্মিলিত আবৃত্তিশিল্পীবৃন্দ।
‘চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়’ স্লোগানে আগামী মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এই প্রতিবাদী আবৃত্তি আয়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচিতে দেশের বিশিষ্টি আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে প্রতিবাদ জানাবেন।

