নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আবছার মো. মিজানুর রহমানকে ছাত্রদের বলাৎকার, ছাত্রীদের যৌন নির্যাতন ও মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার দায়ে পদত্যাগের দাবি জানিয়ে রোববার ৩০ এপ্রিল সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাদরাসা রক্ষায় নিবেদিত সর্বস্তরের জনগণসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মিজানুর রহমান যৌন নিপীড়নের মামলায় কারাগারে যান। পদত্যাগ করার শর্তে দীর্ঘ এক বছর ছুটিতে থাকার পর সম্প্রতি তিনি আবার মাদ্রাসায় যোগদান করেন। এলাকাবাসী এ ধরনের চরিত্রহীন ব্যক্তিকে শিক্ষক হিসেবে দেখতে চায় না।








