কিশোরগঞ্জ

ইসকন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভরত মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে মুসল্লিদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উগ্রবাদী সংগঠন ইসকন সদস্যদের কর্তৃক অ্যাডভোকেট সাইফুলের হত্যার প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ইকরাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে গিয়ে সম্প্রীতি সমাবেশে মিলিত হয়।

এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে শহীদী মসজিদের সামনে থেকে তৌহিদী জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনতাও অংশগ্রহণ করেন।

দু’টি মিছিল থেকেই উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

বিষয়:অ্যাডভোকেট সাইফুলইসকন নিষিদ্ধের দাবিকিশোরগঞ্জে বিক্ষোভবিক্ষোভ
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…