গাইবান্ধা

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছে।

আজ সোমবার (২৩ মার্চ) বেলা ২ টায় শহরের জেপি পাম্পের সামনে প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল চালক এই ব্যারিকেড দেয়। এ সময় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মোটরসাইকেল চালকদের দাবি, পাম্পের মালিকরা সরকারি নিয়ম মেনে মোটরসাইকেলে তেল সরবরাহ করছে না। অথচ খোলা বাজারে অধিক মূল্যে তেল পাওয়া যায়। এ ব্যাপারে তারা প্রশাসনের সুষ্ঠু হস্তক্ষেপ কামনা করেন।

পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেল বিতরণে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ব্যারিকেড তুলে নেওয়া হয়।

বিষয়:জ্বালানি তেলের সংকটঢাকা-রংপুর মহাসড়কবিক্ষোভমহাসড়কে বেরিকেট
প্রতিবেদক

ফারুক হোসেন

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…