চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরজি হত্যার পর ভারতের রাজস্থানে উত্তেজনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ২৯, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিজেপির বির্তকিত নেতা নূপুর শর্মাকে সমর্থন করায় ভারতের রাজস্থানের এক ব্যক্তিকে গলাকেটে হত্যার পর সেই এলাকায় ধর্মীয় অস্থিরতা ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লাল নামের ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করে দুই চরমপন্থী মুসলিম যুবক। শুধু তাই নয়, তারা ওই হত্যার দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রচার করে।

সেই ভিডিওতে তারা দাবি করেন, দর্জি কানহাইয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থক। নূপুর শর্মা মহানবী (সাঃ) এর সমালোচন করে যে বক্তব্য দিয়েছিলেন সেটা সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।

নৃশংস এই ঘটনার পর সরকার রাজস্থানে ইন্টারনেট বন্ধ রেখেছে। একই সঙ্গে বড় ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে। পুলিশ সামাজিক মাধ্যমের ভিডিও দেখে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে। হত্যার ভিডিও ছাড়াও আরেক ভিডিও পোস্টে ওই দুই ব্যক্তি প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকেও হত্যার হুমকি দিয়েছে।

রাজস্থান পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তারা এ ধরনের ভিডিওচিত্র প্রকাশ না করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে নিহত দর্জি গতমাসে সামাজিক মাধ্যমে পোস্ট দেন।

Reneta

নূপুর শর্মার বক্তব্যের পর মুসলিম বিশ্বে ভারত বিতর্কের মুখে পড়ে এবং কূটনৈতিকভাবে ব্যাপক সমালোচিত হয়। পরিস্থিতি সামাল দিতে নূপুর শর্মাকে বিজেপির পদ থেকে সরিয়ে দেয়া হয়। কেবল বহির্বিশ্বে নয় ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

হত্যার শিকার হওয়ার তিন সপ্তাহ আগে দর্জি কানহাইয়া লালকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। ছাড়া পাওয়ার পর দর্জি জীবনের হুমকি আছে উল্লেখ করে পুলিশি হেফাজতের আবেদন করেন।

এর প্রেক্ষিতে পুলিশ স্থানীয় হিন্দু এবং মুসলিম নেতাদের শান্তি সমাবেশ করার আহ্বান জানায়।

 

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তেজনামহানবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT