শিক্ষা

বুয়েটের বিশিষ্ট শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মারা গেছেন

বুয়েটের বিশিষ্ট শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মারা গেছেন

সদ্য প্রয়াত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট শিক্ষক, গবেষক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট শিক্ষক, গবেষক ও দীর্ঘকালীন অনুষদ সদস্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মারা গেছেন (ইন্নান ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ৪ সেপ্টেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বর্তমান রাশিয়ার প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষাদান ও গবেষণার পাশাপাশি অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষাক্ষেত্রে তাঁর পুরো জীবন জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তৈরি করার কাজে উৎসর্গ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. দীপা ইসলাম, কন্যা স্থপতি ড. নবনীতা ইসলাম এবং দৌহিত্র অরিক শাহরিয়ারকে রেখে গেছেন।

বিষয়:ড. মো. নজরুল ইসলামবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বুয়েটশিক্ষক ও গবেষক অধ্যাপক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…