বাংলাদেশ

শেখ হাসিনা পরিবারের নামে ৯৭৭ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন প্রক্রিয়া চলমান

প্রধান উৎপাদনশীল প্রেস ক্লাবের লোগো ও ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উৎপাদনশীল প্রেস ক্লাবের লোগো সহ ভবনের ছবি, যা বাংলাদেশের সাংবাদিকতার কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে থাকা ৯৭৭টি প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট যেগুলোর নাম পরিবর্তন হয়নি, সেগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ ২৬ জুন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে দেশের সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই নামকরণগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এবং রাষ্ট্রীয় নিরপেক্ষতা ও সংবিধানের চেতনার পরিপন্থী। দেশের প্রতিরক্ষা ও অবকাঠামোগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রাজনৈতিক নেতাদের নামে নামকরণ করায় জাতীয় ঐক্য ও মর্যাদায় আঘাত লেগেছে।

বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের নামকরণ এখন জাতীয় ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক বা ঐতিহাসিক গুরুত্বের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

বিষয়:নাম পরিবর্তনশেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…