আদালত

সিএমএম আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ

সিএমএম আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএমএম আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ ও সমাবেশের ছবি, আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা।

মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তারা এ মিছিল করেন।

ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হলেই মিছিল বের করেন ৫০ থেকে ৬০ জন আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তারা মিছিল করতে থাকেন। এরপর আব্দুর রাজ্জাকের শুনানির সময়ও মিছিল করেন তারা। এ সময় মিছিলে থেকে নানা স্লোগান দেন আইনজীবীরা।

মিছিল থেকে আইনজীবী এবং জনতাকে এক হওয়ার আহ্বানও জানানো হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

বিষয়:আইনজীবীসিএমএম আদালত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…