চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কার যে কাণ্ড মেনে নিতে পারেনি আত্মীয়স্বজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 04, মার্চ 2025
বিনোদন
A A
Advertisements

কেবল বলিউড নয়, হলিউডেও প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। তার জীবনের নানা ঘটনায় মানুষের আগ্রহও তুঙ্গে। তবে অনেকেরই অজানা প্রিয়াঙ্কা তার বাবার মৃত্যুর মাত্র ৬ দিন পরেই তার মায়ের জমজমাট জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। যে কারণে তাকে বহু সমালোচনার সম্মুখীনও হতে হয়েছিল।

বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা কেবল তার কাজের মাধ্যমেই নয়, অভিনেত্রীর চিন্তাভাবনাও ছিল অনেকের থেকে আলাদা। তাই বাবার মৃত্যুর পর একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা। যা হয়তো বা অনেকে ভাবতেই পারবেন না। যে কারণে পরিবারের লোকেরাই তাকে নিয়ে নানা সমালোচনা করেছিলেন। এই ঘটনা অভিনেত্রীর মা মধু চোপড়া নিজেই শেয়ার করেছিলেন।

তিনি জানান, কীভাবে প্রিয়াঙ্কা তার বাবা অশোক চোপড়ার মৃত্যুর পরপরই মায়ের প্রথম জন্মদিন পালন করেছিলেন। কারণ, একটাই। মায়ের মুখে হাসি ফিরিয়ে আনা। মধু বলেন, অশোক চোপড়ার মৃত্যুর পরপরই পার্টির আয়োজন করার জন্য তার কিছু আত্মীয়স্বজন প্রিয়াঙ্কার সমালোচনা করতে শুরু করেন।

প্রিয়াঙ্কার মা মধুর কথায়, ‘আমার জন্মদিন ১৬ জুন। আমার বয়স যখন ৬০, তখন ও আমার জন্মদিনের একটা বড় পার্টির আয়োজন করেছিল। আমার স্বামীর অসুস্থতার কারণে পুরো পরিবার সেই সময় এমনিতেই উপস্থিত ছিলেন। এরপর তিনি মারা যান। সেই সময়টা খুবই কষ্টে কেটেছে দিন। কিন্তু প্রিয়াঙ্কা সেই বছর আমার জন্মদিন পালনের ব্যাপারে অনড় ছিলেন এবং সব আত্মীয়কে থেকে যেতে বলেছিলেন। কারণ, ওর বাবাও এমনটাই চাইতেন।’

অভিনেত্রী চেয়েছিলেন, তার মা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুক। এবং সেই কারণেই তিনি ডিজে এবং সঙ্গীতের মাধ্যমে এই জমকালো পার্টির আয়োজন করেন। তবে, পরিবারের বাকি সদস্যরা এতে অসন্তুষ্ট হয়েছিলেন। কেউ কেউ এমনও বলেছিলেন, ‘স্বামীর মৃত্যুতে কোন দুঃখ নেই?’

প্রিয়াঙ্কা চোপড়ার বাবা অশোক চোপড়া দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ২০১৩ সালে মারা যান। অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন।

ট্যাগ: অশোক চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়ামধু চোপড়ামা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমানউল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল

পরবর্তী

ভোজ্যতেলে কিছু সমস্যা থাকলেও বাড়েনি শাকসবজির দাম: উপদেষ্টা সাখাওয়াত

পরবর্তী
ড. এম সাখাওয়াত

ভোজ্যতেলে কিছু সমস্যা থাকলেও বাড়েনি শাকসবজির দাম: উপদেষ্টা সাখাওয়াত

'গুমের প্রতিটি ঘটনা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে'

সর্বশেষ

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টাইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version