বাংলাদেশ

রাশিয়ায় হামলা: পুতিনকে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রীর নিন্দা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি।

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২৪ মার্চ) রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো একটি শোকবার্তায় প্রধানমন্ত্রী এই নিন্দা জানান।

শোক বার্তায় মস্কোর সন্ত্রাসী হামলার ঘটনাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হামলায় নিহত সকালের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:নিন্দাপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসন্ত্রাসী হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…