বাংলাদেশ

প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন শনিবার

প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দেন, হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। আগামী শনিবার, ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরের কথা রয়েছে। 

শনিবার কোটালীপাড়ার টিটি (তালিমপুর তেলিহাটি) হাই স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। পরে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

বাসস জানায়, স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিঃছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। দলীয় নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন বলে জানা গেছে।

বিষয়:কোটালীপাড়াগোপালগঞ্জপ্রধানমন্ত্রীশেখ হসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…