চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় বার্তা থাকতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 20, আগস্ট 2023
- সেমি লিড, বাংলাদেশ, বিনোদন
A A
Advertisements

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিনেমায় বার্তা থাকতে হবে জনসাধারণের জন্য। কোনটা ভালো, কোনটা মন্দ সেগুলো মানুষকে শেখাবে সিনেমা। দৃষ্টি প্রসারিত হবে মানুষের। এক সময় সিনেমা শিল্প মুখ থুবড়ে পড়েছিল। আমি উদ্যোগ নিয়েছিলাম এই শিল্পকে বাঁচানোর। সিনেমাগুলোকে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসা হয়েছে। তথ্য আর্কাইভ করা হয়েছে। অনেকগুলো ভালো সিনেমা হল চালু হয়েছে। ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে যেগুলো আন্তর্জাতিক মহলে প্রশংসা পেয়েছে।

চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তি উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তার সরকারী বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনা একই অনুষ্ঠানে নবনির্মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন ও তথ্য কমিশন ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের প্রসার ঘটেছে। এর পেছনে মায়ের অবদান আছে। সিনেমা দেখে একদিন মা ও আব্বা ফিরছিলেন। মা বলছিলেন, ‘আমরা বাঙালিরা বাংলাদেশে সিনেমা তৈরি করতে পারি না?’ এরপরেই মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে এফডিসি গড়ে তোলার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। এরপর বাংলাদেশে অনেকগুলো সিনেমা হয়। আসিয়া, মুখ ও মুখোশ-এর মতো সিনেমা বাঙালিরাই তৈরি করেছিলেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সিনেমা শিল্প খারাপ অবস্থায় চলে গিয়েছিল। নকল, মারপিট, দাঙ্গা-হাঙ্গামায় ভরা থাকতো সিনেমা। ১৯৭৫-এর পরে জীবনমুখী সিনেমা, পরিবার নিয়ে দেখার মতো সিনেমা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

প্রধানমন্ত্রী মনে করেন, শিশুদের জন্য আরও সিনেমা নির্মাণ করা দরকার। সিনেমা থেকে যেন শিশুরা অনেক কিছু শিখতে পারে সেই ব্যবস্থা নেয়া প্রয়োজন।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুধবার চাঁদে অবতরণ করবে ভারতের চন্দ্রযান-৩

পরবর্তী

সব পুরস্কারই মেসির

পরবর্তী

সব পুরস্কারই মেসির

গাইবান্ধার সাঘাটায় ব্রহ্মপুত্র নদে ভাঙন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি 1, 2026

অন্যদের চেয়ে ‘ভালো’ খেলেছেন ইয়ামাল

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

আইসিই হেফাজত থেকে ৫ বছরের শিশু ও বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

ফেব্রুয়ারি 1, 2026

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version