বাংলাদেশ

মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন, বিভিন্ন কর্মকর্তা ও অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

আজ (২২ জুন) শনিবার সকালে ভারতের রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি ভারতের মহান নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধি সমাধিতে ফুলের পাপড়িও ছড়িয়ে দেন। সেখানে ভিজিটর বুকেও স্বাক্ষর করেন তিনি। তার আগমনে রাজঘাট সমিতির প্রধান তাকে স্বাগত জানান।

এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে।

বিষয়:প্রধানমন্ত্রীমহাত্মা গান্ধীশেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…