বাংলাদেশ

মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করছেন, সঙ্গে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

ভারতের জাতির পিতার স্মৃতিসৌধে রাখা দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি উপহার দেন স্মৃতিসৌধের সচিব।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল (সোমবার) নয়াদিল্লি পৌঁছেছেন।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনামহাত্মা গান্ধীশ্রদ্ধা নিবেদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…