আন্তর্জাতিক

ফ্রান্স সফরে ভারতের প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ট্রুডো বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ট্রুডো বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্স সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।

গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার প্যারিসের অরলি বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। ভারতের প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রী বোর্নের সাথে বৈঠক করার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সাথে দেখা করেন মোদি।

এরপর ফ্রান্সের ভারতীয় কমিউনিটির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় দেশটিতে সফলভাবে ইউনিফাইড পেমেন্ট সিস্টেম (ইউপিআই) চালু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যার মাধ্যমে প্যারিসে ভারতীয় পর্যটকরা রুপিতে অর্থ প্রদান করতে পারবেন।

আজ শুক্রবার ফ্রান্সের ঐতিহ্যবাহী বাস্তিল ডে সামরিক প্যারেডে এ বছরের অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিষয়:ইমানুয়েল ম্যাঁক্রোএলিজাবেথ বোর্ননরেন্দ্র মোদিফ্রান্সভারতভারতের প্রধানমন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…