বাংলাদেশ

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনায় অংশগ্রহণ করে ফুলের তোড়া গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানমের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ ব্যবধানের পর আজ বিকেল ৫টার দিকে বঙ্গভবনের লনে এ অনুষ্ঠানে প্রায় ২৫০০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে তারা আহত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপরে ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল কাবির।

সংবর্ধনায় এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্য, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ, বীরত্ব পুরস্কারপ্রাপ্ত সদস্য ও বিশিষ্ট নাগরিকরা।

 

বিষয়:প্রধানমন্ত্রীরাষ্ট্রপতিস্বাধীনতা দিবস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…