রোজার শুরুতেই বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়েছে। এসময় পুরান ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযান নিয়ে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। অতিরিক্ত দামে চালসহ নিত্যপণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করতে গেলে মার্কেট কমিটির সভাপতি পরিচয়ে একজন আপত্তি জানান এবং দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডলের সঙ্গে তর্কে জড়ান। এর আগে বাজার স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এবং মব সৃষ্টির ঘটনায় জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এনিয়ে এজাজ মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে তানবির লিমনের রিপোর্টে।







