জনপদ

জীবনের নিরাপত্তা চেয়ে ফেনীর নুসরাত জাহান রাফীর ভাইয়ের সংবাদ সম্মেলন

নুসরাত জাহান রাফীর ভাইয়ের সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে নুসরাত জাহান রাফীর ভাইয়ের সংবাদ সম্মেলনে বক্তা, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির ক্যামেরা ও রেকর্ডারসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে নিহত নুসরাত জাহান রাফীর বড় ভাই মাহমুদুল হাসান নোমান সম্মেলন করে তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা দাবি করেছেন।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ফেনী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, ছোটবোন নুসরাতকে যারা আগুনে পুড়ে হত্যা করেছে, সে ১৬ জনকে আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের তিন বছর পর আসামীদের স্বজনরা আমাদের পরিবারকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এছাড়া মানববন্ধন কর্মসূচি, প্রতিবাদ সমাবেশের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে মামলাকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে।

মামলাটি ঢাকা হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রয়েছে। একটি বিচারাধীন মামলায় কিভাবে তারা নানা বিতর্কের মাধ্যমে আন্দোলন সংগ্রাম চালিয়ে বাদির পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক কনটেন্ট থেকে একটি বানোয়াট ভিডিও প্রচার করে নুসরাতের চরিত্র হানি করেছে জানিয়ে এ বিষয়ে নিন্দা জানিয়েছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করে সাংবাদিকদের সহযোগিতা কামনাও করেন।

এসময় ফেনীতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

 

বিষয়:সংবাদ সম্মেলন
প্রতিবেদক

রবিউল হক রবি

ফেনী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…